কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ এ ১০:৫৭ AM
কন্টেন্ট: পাতা
দেশেরবিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যেরুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) ৩১ ডিসেম্বর, ১৯৯৪খ্রিঃ তারিখে যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধক এর দপ্তর হতে একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়। বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) এবং ০৫ (পাঁচ) টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) আরপিসিএল এর উদ্যোক্তা। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো কিছু পবিস অংশীদারিত্ব লাভ করে এবং বর্তমানে মোট ১১(এগার) টি পবিস এবং বাংলাদেশপল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) আরপিসিএল এর শেয়ারহোল্ডার। কোম্পানী বর্তমানে উহার মালিকানাধীন ০৪ (চার) টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৩৯২ মেঃওঃ বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করছে। এছাড়াও যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বি-আর পাওয়ারজেন লিমিটেড এর ০৩ (তিন) টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৪৬৩ মেঃওঃ এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিঃ এর পটুয়াখালী ১৩২০ মেঃওঃ কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করছে। বছরের পর বছর ধরে আরপিসিএল নতুন প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ কেন্দ্র পরিচালণ ও রক্ষণাবেক্ষনে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে।